বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

ডিসেম্বরে নির্বাচন হলে অংশগ্রহণ বাড়বে: ডা. জাহিদ হোসেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন যদি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে বেশি সংখ্যক মানুষ ভোট ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

রোববার (৮ জুন) বিকেলে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এখনও সময় আছে—উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা গেলে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।”

ডা. জাহিদের সঙ্গে এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com