বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

ডিসেম্বরে ভোট না হলে ব্যাখ্যা দিন: গয়েশ্বর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
ডিসেম্বরে ভোট না হলে ব্যাখ্যা দিন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন তুলেছেন, কেন নির্বাচন এপ্রিলের দিকে নিতে চায় সরকার, ডিসেম্বরে নয়—সেটির ব্যাখ্যা জনগণকে জানানো উচিত।

রোববার (৮ জুন) নয়া পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার কোনো কারণ দেখাচ্ছে না কেন ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়। আমরা চাই জনগণের আস্থা ফেরাতে সময়োপযোগী, অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”

তিনি বলেন, “বিএনপির আন্দোলন শুধু নিজেদের জন্য নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা আন্দোলনে আছি, থাকব, যতদিন না অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়।”

গয়েশ্বর আরও বলেন, “সংস্কার চলমান প্রক্রিয়া। এটা কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন হবে না। রাষ্ট্রব্যবস্থা ও আইন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যুগোপযোগী হওয়া উচিত।”

সরকারের ‘ইগো সমস্যা’ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার মানসিকতা থেকে সরকার ভোটে দেরি করতে চায়। এতে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “ভোটের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। জনগণ রাজপথে তার উত্তর দেবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com