বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর বিড়াল হত্যায় আকবরের ৬ মাসের কারাদণ্ড

হোসেনপুরে বাঁশ ও বেত শিল্পে রুবেল দম্পতির ভাগ্য বদল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
হোসেনপুরে বাঁশ ও বেত শিল্পে রুবেল দম্পতির ভাগ্য বদল
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের রইছ মিয়া বয়াতির ছেলে রুবেল মিয়া। তিনি মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি করে অল্প সময়ের মধ্যেই ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। ফুটফুটে চেহারার এক টগবগে যুবক রুবেল। বয়স সবেমাত্র ত্রিশের কোটা পেরিয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া তেমন এগোতে পারেনি। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে গত কয়েক বছর আগে কুটির শিল্পে বাঁশ ও বেতের কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। মূলত: সততা, মেধা, পরিশ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে সে এখন কুটির শিল্পে সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় বেশি পরিচিতি লাভ করেছেন।
.
সূত্র মতে, রুবেল ছোটবেলা থেকেই বাপ-দাদার পেশা বাঁশ ও বেত শিল্পের কাজ করতে আগ্রহী ছিলেন। এরই ধারাবাহিকতায় নিজের প্রবল ইচ্ছাশক্তি ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সে এখন বাঁশ বেতের একজন দক্ষ কারিগর। মুহূর্তের মধ্যেই বাঁশ কেটে দুচোখ বন্ধ করে দা দিয়ে বেতা তৈরি করতে পারেন। মাত্র দুঘণ্টার ব্যবধানে কমপক্ষে দশটি টুকরি (খাঁচা) তৈরি করতে পারেন রুবেল মিয়া। বাবা, মা ও স্ত্রী বাঁশবেতের কাজে রুবেলকে সহযোগিতা করে আসছেন। তার তৈরিকৃত টুকরি স্থানীয় ইট ভাটা, কলকারখানা এবং হাটবাজারে চড়া দামে বিক্রি হয়ে থাকে। এছাড়াও কিশোরগঞ্জের ১৩ টি উপজেলাসহ পার্শ্ববর্তী গফরগাঁও ,নান্দাইল এবং পাকুন্দিয়া এলাকায় পাইকারীভাবে বিক্রি করে থাকেন এসব বাঁশ ও বেতের জিনিসপত্র। প্রতিটি টুকরি গড়ে ২৫০- ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সে হিসেবে খরচ বাদে তার মাসিক আয় হয় গড়ে ৫০ হাজার টাকা।
.
সরেজমিনে তথ্য সংগ্রহকালে ওই বাঁশ ও বেত শিল্পের জাদুকর রুবেল মিয়া জানান, তিনি তিন কন্যা সন্তানের জনক। এ পেশা দিয়েই তিনি পরিবারের ভরণ পোষণ ও তিন মেয়ের লেখাপড়া ভালো ভাবেই চালিয়ে যাচ্ছেন। বাঁশ ও বেত শিল্পে রুবেল মিয়ার পারদর্শিতা ও জাদুকরী পদ্ধতি দেখে এলাকার শত শত বেকার নারী-পুরুষ এখন এ পেশায় এগিয়ে এসেছেন। তাই বলা যায়, হোসেনপুর পৌরসভার একমাত্র বাঁশ ও বেত শিল্প এলাকা হিসেবে পশ্চিম ধুলজুরী গ্রাম ইতোমধ্যেই সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
.
রুবেল মিয়ার স্ত্রী কল্পনা বেগম জানান, বর্তমানে বাঁশের চাহিদা ও মূল্য বেড়ে যাওয়ায় টুকরি উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটছে। তাই সরকারি প্রতিষ্ঠানগুলো যদি বিনা সুদে কিংবা স্বল্প সুদে ঋণ দিয়ে বাঁশ ও বেত শিল্পের কাজে সহযোগিতা করলে এ পেশায় এলাকার অনেক দরিদ্র ও বেকার যুবক স্বাবলম্বী হতে পারতেন।
.
সফল উদ্যোক্তা মোঃ নবী হোসেন,সাবেক পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিকসহ অনেকেই জানান, উপজেলার ধুলজুরী এলাকাটি বাঁশ ও বেতের টুকরী তৈরীর জন্য বিখ্যাত। ফলে রুবেল দম্পতির মতো অনেকেই অন্য পেশার বদলে বাঁশ ও বেত শিল্পে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন। মূলত : রুবেলকে দেখে অনেকেই এ শিল্পে নিজেদের নাম লিখিয়েছেন, হয়েছেন স্বাবলম্বী।
.
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক জানান, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক অনুদান দিতে সমাজসেবা অধিদফতর সব সময় কাজ করে থাকে। সে লক্ষ্যে গত অর্থবছরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁশ ও বেত শিল্পের সফল উদ্যোক্তা  রুবেল মিয়াসহ দশ জনকে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবে কুটির শিল্পে বাঁশ ও বেতের জাদুকর রুবেল মিয়ার মতো পরিশ্রমী ব্যক্তি জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com