কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা জুয়া, মদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি নিয়ে আলোচনা করেন।