সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক এক স্বামী। অভিযোগে নিজের মেয়ে ইভা আক্তার ও সাবেক স্ত্রী পারভীন আক্তারসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (২৭অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রমিজ উদ্দীন বাদি হয়ে পাকুন্দিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন।

অন্য অভিযুক্তরা হলেন, উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের তাঁর ভাবি নিশা আক্তার ও একই গ্রামের নূর হোসেন, আলম মিয়া, বকুল মিয়া, কালাম মিয়া ও বাবুল মিয়া।

লিখিত অভিযোগে রমিজ উদ্দীন বলেন, ২০০৮ সালে আমার সঙ্গে উপজেলার খামা গ্রামের মৃত শহীদ হোসেনের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। বিবাহিত জীবনে আমাদের সংসারে ইভা আক্তার নামে এক মেয়ে ও মিজান নামে এক ছেলে সন্তার রয়েছে। স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর তাকে আমি তালাক দেই। পরে আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে সে বাবার বাড়ি চলে যায়।

তিনি বলেন, সেখানে গিয়ে সে আরো বেশি বেপরোয়া হয়ে পড়ে। আমাকে হত্যা করার জন্য সে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে। আমাকে রাস্তাঘাটে পেলে যেকোন সময় প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৬অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে নূর হোসেন, আলম মিয়া, বকুল মিয়া, কালাম মিয়া ও বাবুল মিয়া নামে পাঁচ সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য আমার বাড়ির চারপাশে ঘুরা-ফেরা করছিল। আমি ওদের দেখতে পেয়ে ভয়ে ঘর থেকে বের হইনি। বের হলে ওরা আমাকে প্রাণে মেরে ফেলত।

তিনি আরো বলেন, পরদিন সোমবার (২৭অক্টোবর) সকালে আমার সাবেক স্ত্রী পারভীন আক্তার মেয়ে ইভা আক্তারকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসে। ক্ষিপ্ত হয়ে সে আমাকে উদ্দেশ্য করে বলেÑ রাতে ঘর থেকে বের হলে না কেন। বাইরে অপেক্ষা করেছিলাম। রাতে ঘর থেকে বের হলে এখানেই তোকে শেষ করে যেতাম। অপেক্ষায় আছি সুযোগমত মেলে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। এসব কথা বলে সে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনরক্ষাকারী বাহিনীর কাছে এর সুবিচার কামনা করছি।

এ বিষয়ে জানতে এলাাকায় যোগাযোগ করেও পারভীন আক্তারকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সরেজমিন তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com