কিশোরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শহরের চরশোলাকিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাশেদুল হক রবিন, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ জুলিয়াস, সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ শাকির আলম এবং অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আনিসুর রহমান।

শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার আগ্রহ বাড়ানো ও শিক্ষা কার্যক্রমে উৎসাহ দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। বক্তারা বলেন, সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা আরও বলেন, এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ সমাজের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা নতুন শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দিত হয় এবং ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।