শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডিএমপির ৫০ থানার ওসি বদলি, ১৩ ডিসি পদেও পরিবর্তন পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে আসছেন জুবাইদা রহমান, ‘বিলম্বিত’ হতে পারে এয়ার অ্যাম্বুলেন্স তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা তাড়াইল উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও কর্মসূচি পালন ৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

অবৈধ ভিওআইপি চালনোয় দুই চীনা ও এক বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
অবৈধ ভিওআইপি চালনোয় দুই চীনা ও এক বাংলাদেশি আটক

খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া ভ্রমণ ও অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে আটক দুই চীনা নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশিকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার আদালত এ আদেশ দেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন চীনা নাগরিক জিয়াং ছেং থং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আসিফ উদ্দিন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে পুলিশ ও বিটিআরসি যৌথ অভিযান চালায়। ওই সময় বিভিন্ন যন্ত্রপাতিসহ তাদের তিনজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৩২ পোর্ট ও ২৫৬ পোর্টের সিমবক্স, কানেকশন প্যানেল, পাওয়ার প্যানেল, ১৬০টি অ্যান্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর, ক্যাবল ও মাল্টিপ্লাগসহ মোট ১৬ ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। এসব জব্দ করে পুলিশ।

পরে আটক তিনজনের বিরুদ্ধে শুক্রবার রাতে বিটিআরসির উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি কোর্ট পুলিশ পরিদর্শক মো. সোহেল আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘বিকেলে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ রায়হানের আদালতে তোলা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com