শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডিএমপির ৫০ থানার ওসি বদলি, ১৩ ডিসি পদেও পরিবর্তন পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে আসছেন জুবাইদা রহমান, ‘বিলম্বিত’ হতে পারে এয়ার অ্যাম্বুলেন্স তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা তাড়াইল উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও কর্মসূচি পালন ৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

আদালত অবমাননা: বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
আদালত অবমাননা: বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।

কৌঁসুলি মো. মিজানুল ইসলাম অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন। সঙ্গে ছিলেন কৌঁসুলি গাজী এমএইচ তামিম।

পরে তামিম সাংবাদিকদের বলেন, মাননীয় ট্রাইবুন‌্যাল-১ অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন।

আগামী ৮ ডিসেম্বর নিজের অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদসহ সশরীরে উপস্থিত হতে ফজলুরকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে বলে জানান কৌঁসুলি তামিম।

গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে একটি টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে তিনি কথা বলেন। পেনড্রাইভে আনা তার এই বক্তব্যের কিছু অংশ বাজিয়ে ট্রাইব্যুনালে শোনানো হয়েছে।

আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড একসঙ্গে হতে পারে বলে জানিয়েছেন কৌঁসুলি মিজানুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ২৬ অগাস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com