শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাড়ির উঠান থেকে শিশুকে টেনে নিল শিয়াল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
বাড়ির উঠান থেকে শিশুকে টেনে নিল শিয়াল

কিশোরগঞ্জের সদর উপজেলায় বাড়ির উঠান থেকে দুই বছর বয়সি শিশুকে টেনে নিয়ে গেছে একটি শিয়াল। পরে শিয়ালের কামড়ে মারা যায় শিশুটি। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু হুমাইরা আক্তার পুঁথিপাড়ার অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।

সন্তানের মৃত্যুর তথ্য জানিয়ে হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে নিজেদের ঘরে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে ঝোঁপে শিশুটির লাশ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরা।

শিশুটির ভাবি মর্তুজা বেগম জানান, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন তিনি। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে। হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড়ের দাগ ছিল। শরীরের অনেকটাই শিয়ালে খেয়ে ফেলেছে বলে জানান স্থানীয়রা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com