শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মসজিদে ৩৫টি কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার অভিযোগে মো. পারভেজ মোশাররফ ওরফে তারেক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আহুতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়াপাড়া) গ্রামের একটি জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, বুধবার সকালে মসজিদ কমিটির পক্ষ থেকে কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার বিষয়ে অবহিত করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে আহুতিয়া গ্রামের বালিয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারেক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাদল বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত তারেক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com