রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন মাজহার মান্না

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন মাজহার মান্না

সাংবাদিক ও লেখক মাজহার মান্না বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের স্বাক্ষরিত নিয়োগপত্র সম্প্রতি তিনি হাতে পান।

এ নিয়োগ প্রাপ্তিতে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে মাজহার মান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে তিনি পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শিক্ষাগত জীবনে মাজহার মান্না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি ২০১০ সালের মার্চ মাস থেকে জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত থেকে ২০০২ সালের প্রথমার্ধে স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।

পরবর্তীতে ২০০৪ সালের প্রথমার্ধ থেকে জাতীয় দৈনিক বাংলাদেশ সময় এবং অনলাইন সংবাদ পোর্টাল ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকম-এ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুইটি।

বর্তমানে সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি একজন নিবন্ধিত কর আইনজীবী হিসেবে ইনকাম ট্যাক্স সংক্রান্ত আইনগত কার্যক্রমেও যুক্ত রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com