রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঈদযাত্রায় ট্রেনে ২৫% বেশি টিকেট ছাড়া হয়েছে: রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ট্রেনে ২৫% বেশি টিকেট ছাড়া হয়েছে: রেলমন্ত্রী

কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের বাড়তি চাপের মধ্যেও ‘বড় ধরনের’ সময়সূচি বিপর্যয়ের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, ঈদের সময় বিভিন্ন পথের ট্রেনগুলোতে নতুন করে ৫১টি কোচ যুক্ত করা হয়েছে। ছাড়া হয়েছে ২৫ শতাংশ বেশি টিকেট।

রবিবার (২৪ মে) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিক ব্রিফিং করেন রেলমন্ত্রী।

২৮ মে কোরবানি ঈদ সামনে রেখে শনিবার ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে।

রেলমন্ত্রী রবিউল আলম বলেন, “বর্তমানে ৮২ থেকে ৮৩টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) সচল আছে। অচিরেই আরও এক-দুটি যুক্ত করা হবে এবং ৮৫ থেকে ৮৬টি মিটারগেজ লোকোমোটিভ ঈদযাত্রায় যুক্ত করা গেলে ‘শিডিউল’ বিপর্যয়ের সম্ভাবনা কমে যাবে। যাত্রীসাধারণ স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন।”

ঈদযাত্রায় ট্রেনের টিকেটের প্রচুর চাহিদা থাকে তুলে ধরে তিনি বলেন, “যাত্রীদের চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা ও সক্ষমতা পর্যাপ্ত নয়। সাধারণ সময়ে ঢাকা হতে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হয়।

“ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট ছেড়ে এখন প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঈদযাত্রার সময়কালে প্রায় লক্ষাধিক যাত্রীর ট্রেনে ভ্রমণের চাহিদা থাকে।”

রেলমন্ত্রী বলেন, “যেসব জায়গায় দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি আছে, সেগুলো চিহ্নিত করে ঈদের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তার দাবি, রেলের সার্বিক পরিবেশ ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা চালু থাকায় কালোবাজারি প্রতিরোধ সম্ভব হয়েছে।

মন্ত্রীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com