ঢাকার পল্লবীতে শিশু আট বছর বয়সি রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচ দিনের মাথায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান দুপুরে ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন।
তিনি বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যায় সহায়তা করার অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ জানান।