রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জের যশোদল এলাকায় গলায় ফাঁস নিয়ে এক তরুণীর আত্মহত্যা

রিফাত ইসলাম
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ১২৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের যশোদল ইছাসুর গ্রামের খাদিজা আলম শিপা (১৭) নামে এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল শনিবার দুুপুর ২.৩০ মিনিটে ইছাসুর গ্রামের তার নিজ বাড়িতেই আত্মহত্যা করে। খাদিজা আলম শিপা ইছাসুর গ্রামের রিক্সাচালক মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।

জানা যায়, মৃত খাদিজা আলম শিপা দুপুরে খাওয়ার পর নিজ রুমের ভেতর যায়। দরজা বন্ধ করে ঘরে অনেকক্ষণ অবস্থান করে। পরে শিপাকে অনেক ডাকাডাকির পর যখন সাড়া পাওয়া যায় নি তখন পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে শিপার ছোট ভাই হযরত আলী বেড়া ভেঙ্গে রুমের ভেতর গিয়ে দেখে শিপা ফাঁসিতে ঝুলছে।

আত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, শিপা খুব হাসিখুশি মেয়ে ছিলো। সে আত্মহত্যা করতে পারে এমনটা মনে হয়নি কারো।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর মিজান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি। তবে কী কারণে আত্মহত্যা করেছে এখনো তা জানা যায়নি। ইতোমধ্যে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com