রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জ বত্রিশ বাসট্যান্ড হতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের বত্রিশ বাসষ্ট্যান্ড এলাকা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প।

গতকাল রাত আনুমানিক ১০টার দিকে তাদের বাসট্যান্ড এলাকা হতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মো: খোকন মিয়া (৪৫) বত্রিশ এলাকার বাসিন্দা এবং মো: আবু ছালাম (৪৫) একই এলাকার মণিপুরঘাট এলাকায় বাস করে। খোকন মিয়ার পিতার নাম মৃত হাচ্চু মিয়া এবং আবু ছালামের পিতার নাম মৃত লাল মাহমুদ। আটকের সময় তাদের কাছ থেকে ২৯৫ পিস (দুইশত পঁচানব্বই) ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে নয় হাজার টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com