রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইতিহাস গড়া হলো না মৌসুমীর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে শেষ পর্যন্ত হেরেই গেলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বর্তমান সভাপতি মিশা সওদাগরের কাছে হেরে যান। আবারও মিশা-জায়েদের প্যানেল জয়লাভ করলো।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ‍শুরু হওয়া এই নির্বাচন চলে সাড়ে ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের ৩০মিনিট বেশি ভোটগ্রহণ হয়। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটার কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে সংখ্যা। একে একে এফডিসিতে আসতে থাকেন অভিনয় শিল্পীরা।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com