রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মুরগি চুরির মামলায় ২ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

মুরগি চুরির মামলার কথা শুনেছেন কখনো? অথবা মুরগি চুরির মামলায় রিমান্ডের কথা? নিশ্চিতভাবেই এর আগে কখনো আপনি এটা শোনেন নি। হ্যাঁ, শুনতে কিছুটা হাস্যকর মনে হলেও যখন একহাজার মুরগি একটি ফার্ম থেকে চুরি হয় তখন আর তা হাস্যকর থাকে না।

রাজবাড়ী জেলায় এমনই এক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালত এক হাজার মুরগি চুরির মামলায় দুই আসামিকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দীন জানান, ১৩ অক্টোবর রাজবাড়ীর বিনোদপুর এলাকার মো. মিজানুর রহমান সদর থানায় তার নিজ হ্যাচারী থেকে এক হাজার মুরগী চুরির মামলাটি দায়ের করেন। ৫ জন আসামির মধ্যে রতন ও রকিকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "মুরগি চুরির মামলায় ২ দিনের রিমান্ড"

  1. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. Website: Deneme Bonusu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com