ভৈরবে আলোচনাসভা ও বর্ণাট্য র্যালির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং দিবস-২০১৯ পালিত হয়েছে।
“পুলিশের সাথে কাজ করি, মাদক জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে ভৈরব থানার আয়োজনে আজ শনিবার দুপুরে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা- সিলেট মহাসড়কের দূর্জয় মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে থানার ওসি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সার্ভিস ডেলিভারি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব মোঃ সায়দল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজোয়ান দিপু, ভৈরব থানার ওসি ( তদন্ত) বাহালুল খান বাহার ও কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক তারিক আহমেদ প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশের কাজ হচ্ছে পুলিশকে সহয়তা করা । সমাজে যে কোন ধরনের অপরাধ সংঘঠিত হলে বা হওয়ার মতো এমন ধরনের আভাস পাওয়া গেলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে। তাই সমাজ থেকে যে কোন ধরনের অপরাধ নিমূর্লে জনগণ কমিউনিটির মাধ্যমে পুলিশকে সহায়তা করার আহবান জানান বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।