মৌলভীবাজারের কমলগঞ্জে “পুলিশের সঙ্গে কাজ করি, মদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়।
র্যালিতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন