রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জ কুরমা বাগানের চা শ্রমিকদের কর্মবিরতি, ৫ ঘন্টার পর প্রত্যাহার

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৫১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার সকাল থেকে সীমান্তবর্তী কুরমা চা বাগানে কুরমা চা বাগানের সহশ্রাধিক শ্রমিকরা বগত ৩ মাসের প্রফিড্যান্ট ফান্ডের টাকা তহবিলের জমা করাসহ বিভিন্ন দাবিতে কাজে যোগ না দিয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করে। দীর্ঘ ৫ ঘন্টা পর ২৪ ঘন্টার মধ্যে পিএফ তহবিলে টাকা জমাসহ পর্যায়ক্রমে চা শ্রমিকদের অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিলে বিকালে চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

চা শ্রমিকরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৬৭ ও ২৬৮ এর বিধি ২৭৮ (১) ও (২) অনুযায়ী প্রতি তিন মাসে পিএফ তহবিলের অর্থ পরবর্তী মাসের ১৫ তারিকেল মধ্যে পিএফ তহবিলে জমা করার কথা। কুরমা চা বাগান কর্তৃপক্ষ বর্তমান পিএফ অর্থ জুলাই ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ৩ মাসের বকেয়া ১৬ লাখ ১০ হাজার ১০৩ টাকা জমা করেননি। তাছাড়া ২৫ শতাংশ ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত আরও ৪ লাখ ২ হাজার ৫২৬ টাকা হয়েছে। সব মিলিয়ে ২০ লাখ ১২ হাজার ৬২৯ টাকা পিএপ তহবিলে জমা করাসহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের মাটির দেয়ারের ঘর নির্মাণের সাড়ে ৫ হাজার টাকা, শ্রমিকদের বসত ঘর মেরামত, শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী কর্মচারী হিসেবে নিয়োগদানসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল ৮টায় ১৪০০ চা শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। কুরমা চা বাগান কার্যালযের সামনে অবস্থান নিয়ে চা শ্রমিকরা বুধবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শণ করে। অবশেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, চা শ্রমকি ইউনয়িনের মনু-ধলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা ও চা শ্রমিক নেতা চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের উপস্থিতিতে কুরমা চা বাগান ব্যবস্থাপক, আন্দোলনকারী চা শ্রমিকের সমঝোতা বৈঠক বসে। টানা ৫ ঘন্টার বৈঠকে আলোচনাক্রমে চা বাগান কর্তৃপক্ষ প্রথমেই আগামী ২৪ ঘন্টার মধ্যে চা শ্রমিকদের পিএফ তহবিলে সমূহ টাকা জমা করার সিদ্ধান্ত গ্রহন করেন।

পরবর্তীতে পর্যায়ক্রমে চা বাগান পঞ্চায়েত কমিটির সাথে আলোচনা করে বাকি দাবিগুলো পূরণের আশ্বাস প্রদান করা হলে বিকাল সাড়ে ৪টায় চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, ‘বাকি দাবিগুলো পঞ্চায়েত কমিটির কুরমা চা বাগান ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পিএফ তহবিলে টাকা জমা হয়ে গেছে। বাকি যুক্তিসঙ্গত দাবিগুলো পঞ্চায়েত কমিটির সাথে আলোচনা করেই পর্যায়ক্রমে পুরণ করা হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com