রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে লিফলেট বিতরণের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপি কর্মসূচীর সমাপ্তি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৫৯২ বার পড়া হয়েছে

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উযযাপনের মাসব্যাপি বিভিন্ন কর্মসূচীর সমাপ্তি হয়েছে। সমাপনী কর্মসূচী হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব দূর্জয় মোড়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য চত্বরে এক আলোচনাসভা ও যানবাহনের চালক, হেল্পার ও যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি মূলক লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি ও এস এম বাকি বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন, পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, কিশোগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা মোঃ সুলাইমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন কাজল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী ও ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান । নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারন সম্পাদক আলাল উদ্দিনের উপস্থাপনায় ঘন্টাব্যাপি এ আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, নিরাপদ সড়ক বিনির্মাণে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। এছাড়াও মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে প্রশাসনকে সহযোগিতা করারও আহবান জানান তিনি। এসময় অন্যান্য বক্তারা বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী উঠানামা যেন না করতে পারে সেজন্য ফুটপাতে গড়ে ওঠা বাসের টিকিট কাউন্টার সরিয়ে একটি নির্দিষ্ট স্থানে নিতে হবে এবং মহাসড়কে যানজট নিরসনে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবানও জানান বক্তারা।

আলোচনাসভা শেষে মহাসড়কে চলমান বিভিন্ন যানবাহনের চালক, হেল্পার ও যত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ করেন আয়োজকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "ভৈরবে লিফলেট বিতরণের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপি কর্মসূচীর সমাপ্তি"

  1. I’m in shock after shock, we don’t know what’s going on ??

  2. ise yarayacagini düsünmüyodum ama girince gerçekten sok oldum ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com