রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈররে র‌্যাবের অভিযানে ৮ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৯১৬ বার পড়া হয়েছে

ভৈরবে ৮ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভ্র্যাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন পৌর শহরের ঘোড়া কান্দা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোক্তার হোসেন (২৬), একই গ্রামের সাইফুল্লাহ (২০), কমলপুর গ্রামের নুরুল হকের ছেলে নাঈম (৩০), ঘোড়াকান্দা গ্রামের আঃ সাত্তারের ছেলে আরমান (২৪), আমলাপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩২), কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের মস্তু মিয়ার ছেলে সুজন মিয়া (২৮), একই গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী বলয় চন্দ্র দাস ও ঘোড়াকান্দা গ্রামের আঃ আলীমের ছেলে শাহিন মিয়া। এদের মধ্যে ৭জনকে ৬মাস ও ১জনকে ৭দিনের সাজা প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার রাতে ভৈরব শহরের পঞ্চবটি, ঘোড়াকান্দা, আমলাপাড়া কমলপুর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে অভিযান চালিয়ে ৮ মাদক সেবনকারীকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃতদেরকে সাজা প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com