রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈররে দূর্জয় মোড়ে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্থানীয়দের সন্তোষ প্রকাশ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৫৭৫ বার পড়া হয়েছে

মহাসড়কে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করণের লক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় ফুটপাতের শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভৈরব উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সড়ক ও জনপদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুর্জয় মোড় এলাকার প্রায় এক কিলোমিটার ফুটপাতে অবৈধভাবে বসানো বিভিন্ন যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টারসহ কমপক্ষে শতাধীক অবৈধ দোকান-ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

প্রসঙ্গত মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়ে হরহামেসাই প্রাণহানীকর দূর্ঘটনা ঘটছে। মহাসড়কে স্বস্থি ফিরিয়ে আনতে দেশব্যাপি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কর্মসূচী হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ভৈরবে দুদিন আগে থেকেই মাইকিং এর মাধ্যমে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।

উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মাঝে সড়ক ও জনপদ বিভাগ ভৈরব অফিসের বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহমুদ আল নূর সালেকিন, উপসহকারি প্রকৌশলী মোঃ তাহের উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ সহায়তা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com