ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় আইসিসি কর্তৃক দুই বছরের শাস্তি পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলেও সাকিব নিজের দোষ স্বীকার করায় তার শাস্তির মেয়াদ হবে এক বছর।
ক্রিকেটে ১ বছর নিষিদ্ধ হওয়ায় এসময়টা কাজে লাগাতে চান সাকিব আল হাসান। একটানা দুই বছর দেশটিতে থাকলে সেখানকার নাগরিকত্ব পাবার যোগ্য হবেন তিনি। শিশির চান সাকিব এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকুক এবং দেশটির নাগরিকত্ব গ্রহণ করুক।
সিটিজেন স্ত্রীর সূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে তিন বছরে কমপক্ষে ১৮ মাস বসবাস করার বাধ্যবাধকতা রয়েছে। সাকিব সেই সুযোগটি গ্রহণ করছেন বলে জানিয়েছে একটি সূত্র।