“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গ-বন্ধুর বাংলাদেশ” এ-প্রতিপাদ্যে ভৈরবে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন কাকলির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারি আইসিটি কর্মকর্তা মাসুদুর রহমান, সাদ বাংলাদেশের চেয়ারম্যান মতিউর রহমান সাগর প্রমূখ।
আলোচনাসভা শেষে উপজেলার বারটি যুব উন্নয়ন সংগঠন প্রত্যেককে ৪০হাজার টাকার চেক প্রদান করেন আয়োজকরা।