রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেহ ব্যবসায় বাধ্য হচ্ছেন স্কুল শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭০৮ বার পড়া হয়েছে

দেশে থাকতে তারা ছিলেন স্কুল শিক্ষক, পুলিশের কর্মকর্তা কিংবা পত্রিকার হকার। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কর্ম ও অর্থের সন্ধানে তারা নিজ দেশে ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাতে বাধ্য হয়েছেন।

অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত ভেনিজুয়েলার নারীরা কলম্বিয়ার বিভিন্ন বারে পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছেন। দেশে পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করতে যা পাচ্ছেন তাই করতে বাধ্য হচ্ছেন তারা।

তিন সন্তানের মা প্যাট্রিসিয়ার (৩০) অভিজ্ঞতাটা একটু তিক্ত। কলম্বিয়ার মধ্যাঞ্চলের কালামারে একটি পতিতাপল্লীতে কাজ করছেন তিনি। সেখানে অনেক সময় নেশাগ্রস্ত খদ্দেরের হাতে মারপিট, ধর্ষণ ও শারীরিক নিপীড়নের শিকার হতে হয় তাকে।

তিনি বলেন, ‘পল্লীতে অনেক খদ্দের আছে, যারা আপনাকে একেবারে খারাপ দৃষ্টিতে দেখবে; যা ভয়ঙ্কর। প্রত্যেকদিন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আজকের খদ্দের যেন ভালো হয়।’

ইতিহাস এবং ভূগোলের শিক্ষক অ্যালেজরিয়া। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ভেনিজুয়েলায় তিনি মাসে আয় করতেন ৩ লাখ ১২ হাজার বলিভার; যা এক ডলারেরও কম। তার এই বেতনে এক প্যাকেট পাস্তাও কেনা যায় না। চার সন্তানের মা ২৬ বছর বয়সী এই নারী বার্তাসংস্থা এএফপিকে এসব কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়ায় ঢুকে পড়েন। প্রথম তিন মাস তিনি দেশটির একটি হোটেলে ওয়েট্রেস হিসেবে কাজ করেন। কিন্তু এর বিনিময়ে তিনি কোনো বেতন পেতেন না। সামান্য কিছু টিপস পেতেন তিনি।

অ্যালেজরিয়া বলেন, দেশে আমার পরিবারের কাছে এই টিপসের অর্থ পাঠাতাম। তার সন্তান-সহ পরিবারে রয়েছে ছয় সদস্য। কিন্তু এই চাকরিটা হারানোর পর অ্যালেজরিয়া কালামারে পাড়ি জমাতে বাধ্য হন। কলম্বিয়ার এই অঞ্চলে দশকের পর দশক ধরে সশস্ত্র সংঘর্ষ চলছে। মাদক চোরাচালানের অন্যতম একটি অঞ্চল হিসেবে পরিচিত কালামারে দেশটির সাবেক গেরিলাগোষ্ঠী ফার্কের ঘাঁটিও রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com