রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জাককানইবি’তে ভর্তি উৎসবে প্রতি আসনের বিপরীতে ৩৩ 

রেজাউল করিম শাওন, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে
স্নাতক (সম্মান) ১ম বর্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১০৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩৪ হাজার ৮২২ জন । যেখানে প্রতি আসনে পরীক্ষায় অংশ নিবে ৩৩জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় ৪ অনুষদে ২৩টি বিভাগকে ৫টি ইউনিটে বিভক্ত করে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কলা অনুষদের আওতায় A ইউনিটে ১৫৫ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৮৮জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন। বিজ্ঞান অনুষদ এর B ইউনিটে ১৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮হাজার ৮৫৯জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৫৫ জন। ব্যবসায় প্রশাসন অনুষদ এর আওতায় C ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৫হাজার ১৮৯ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ২৬ জন । সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় D ইউনিটে ৪০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১২হাজার ১০ জন । যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৩০ জন। কলা অনুষদের আওতায় E ইউনিটে ১৪৫ আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৭৭৬ জন । যেখানে প্রতি আসনে পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।
মোট আবেদনের মধ্যে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ২৬৫ জন যা মোট আবেদনকারীর শতকরা ৫৫ ভাগ অন্যদিকে নারী শিক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন যা মোট আবেদনকারীর শতকরা ৪৫ ভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com