৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ভৈরবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার বেলা এগারো টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা সম্মেলণ কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর আ.লীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহীন ও ভৈরব মাল্টিপার্পাসের সাধারন সম্পাদক সাইদুর রহমান।
এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থাপনায় উপজেলার শতাধীক সমবায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।