‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’এই প্রতিপাদ্যে বিষয় সামনে রেখে কিশোরগঞ্জে এবার ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (০২ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালী জেলা সমবায় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ, জেলা কৃষক লীগের সভাপতি আহম্মেদ উল্লাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, নারী নেত্রী বিলকিস বেগম সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।