কিশোরগঞ্জে অটোরিক্সা/ইজিবাইকের চালককে অজ্ঞান, হত্যা অথবা বোকা বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে আন্তঃ জেলা অটোবাইক ও ইজিবাইক ছিনতাই চক্রের সদস্যরা অটোরিক্স ও ইজিবাইক ছিনতাই করে আসছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজর দারী বৃদ্ধি করে আসছিল।
গত (৩১ অক্টোবর) ২০১৯ খ্রিঃ মোঃ মামুন মিয়া, পিতাঃ মোঃ আক্কাস মিয়া, সাং- পূর্ব বীরদামপাড়া, থানা ও জেলা কিশোরগঞ্জ এর মাধ্যমে র্যাব-১৪ ক্যাম্প সিপিসি-২ বরাবর ছিনতাইকৃত অটোরিক্সা সংক্রান্ত একটি অভিযোগ করেন। এই অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রেখে আসামীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অভিযানে নামে।
গতকাল (২ নভেম্বর) শনিবার রাত ৭টার দিকে র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে শ্রী ঝোটন চন্দ্র দাস (২৭), পিতাঃ শ্রী রাখাল চন্দ্র দাস, সাং- হরিপুর তৈলিগাঁও, থানা আটপাড়া, জেলা- নেত্রকোনা, শ্রী পল্লাদ চন্দ্র সুতঃ (২৯), পিতাঃ মৃত নিকিল চন্দ্র সূত, সাং- আইতর, মিস্ত্রীপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা, মোঃ সাদ্দাম মিয়া (২৩), পিতাঃ মোঃ হাকিম, সাং-টেংগা, থানা- আটপাড়া, জেলা-নেত্রকোনা, মোঃ মামুন (২৫), পিতাঃ মোঃ সবুর, সাং-টাংগা, থানা- আটপাড়া, জেলা নেত্রকোনা এই চারজনকে আটক করে। ছিনতাইকৃত অটোরিক্সাসহ আটপাড়া থানাধীন তেলীঘাটি বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, তারা বিভিন্ন সময় অটোরিক্সার চালকরে যাত্রীবেসে অটোরিক্সায় উঠে নির্জন স্থানে নিয়ে যায় এবং ভয়ভীতি প্রদর্শন, মারধর ও বিভিন্ন প্রতারনার মাধ্যমে অটোরিক্সা ছিনতাই করে থাকে। তাছাড়া অটোরিক্সা চালককে ঘায়েল করে ছিনতাই করতে ব্যর্থ হলে প্রয়োজনে তারা অটোরিক্সা চালকে খুন করে ছিনতাই করে বলে জানায়।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।