রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সহ-সভাপতি পদে কিশোরগঞ্জের মোঃ খলিলুর রহমান

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ১১৬০ বার পড়া হয়েছে

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফেনীর সোনাগাজী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোঃ মাঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঠালিয়া গ্রামের মোঃ খলিলুর রহমান। তিনি মোঃ ফজলুর রহমানের ছেলে। বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েটে) এ পিএইচডি গবেষণাররত এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে শিক্ষা প্রেষণে আছেন। ১ নভেম্বর সারাদেশের ৩৯টি ভোটকেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচনের আয়োজন করা হলেও ১০টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ২৩ জন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বদরুন্নেছা সরকারি কলেজের প্রভাষক খায়রুল হাসান। ৮২০ জন ভোটারের মধ্যে ৭৩৫ জন ভোটার বিভিন্ন পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৯০ শতাংশ।

ভোট উপলক্ষে বিভিন্ন সরকারি কলেজে উৎসব মূখর পরিস্থিতি বিরাজ করে। সম্পুর্ন বিতর্কহীন নির্বাচন সকলের কাছে বেশ প্রশংসার দাবি রাখে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com