রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্যাটেলাইট দিয়ে বাংলাদেশের আয় ২ কোটি ৫৯ লাখ

অর্থনৈতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ থেকে গত একবছরে ২ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৭৩২ টাকা আয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিসিএসসিএল সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে বিসিএসসিএল সব মিলে সাত প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে সেবা দিয়েছে। আর পরীক্ষামূলকভাবে ৬টি টেলিভিশন চ্যানেল ও তিনটি প্রতিষ্ঠানকে সেবা দেয়া হয়। এসব কাযক্রম থেকে গত অর্থবছরের জুন পর্যন্ত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট আড়াই কোটি টাকার বেশি আয় করেছে।

বর্তমানে একটি মোবাইল ফােন অপারেটরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা গ্রহণ করছে।

বিসিএসসিএল সূত্রে জানা গেছে, গত অর্থবছরে স্যাটেলাইটের ব্যান্ডউইথ এবং ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে আশানুরুপ আয় হয়েছে। আগামীতে এ আয় কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com