কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই গ্র“পের সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টা পাকুন্দিয়া এগারসিন্দুর থানারঘাট বাইপাস মোড়ে আ’লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব্য রাখেন এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজিব, মোঃ হিমেল খান, কামাল হোসেন, শেখ মিশু প্রমুখ।
এই সময় বক্তারা বলেন স্বাস্থ্য সচিব আঃ মান্নান সরকারী জমি ও মাজারের জমিতে অন্যায়ভাবে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন। এই নিয়ে এলাকাবাসীর সঙ্গে তার লোকজনদের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও কটিয়াদী-পাকুন্দিয়া আসনের এমপি নূর মোহাম্মদের কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য সচিবের অপসারনের দাবী জানান।
One thought on "পাকুন্দিয়ায় স্বাস্থ্য সচিব মান্নানের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল"