রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুরের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা ও কর্মমুখী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এতে বক্তব্য দেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির শিহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষতা অর্জন, সৃজনশীলতা ও কর্মমুখী উদ্যোগের বিকল্প নেই। শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্যও তাঁরা তরুণদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব ঋণের চেক বিতরণ। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত যুব উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ঋণ সহায়তা তরুণদের নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সহায়তার সুযোগ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, উদ্যোক্তা হওয়ার আগ্রহ এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com