বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

সিরাজগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী

সিরাজগঞ্জের কালিয়া হরিপুরে মনির তালুকদার নামে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির তালুকদার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নজরুল তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে কালিয়া হরিপুর জমিদার বাড়িতে যাচ্ছিলো মনির তালুকদার। তিনি কালিয়া হরিপুর রেললাইন এলাকায় পৌছিলে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে। এসয় তারা অটোরিকশার যাত্রিদের নামিয়ে দিয়ে মনিরকে তুলে নিয়ে যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থনে ছুরিকাঘাত করে রেল লাইনের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.ফয়সাল আহমেদ বলেন, ছুরিকাঘাতে মনির তালুকদারের মৃত্যু হয়েছে। নিহতের বুকে, পেটে ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পূর্ব শক্রুতার জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com