সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জের ছয়টি আসনে যারা মনোনয়ন পেলেন ধানের শীষের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬৭২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয়  সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার  ৬টি  আসনের   ধানের শীষের  মনোনীত প্রার্থী হিসেবে গত  ২৭ নভেম্বর দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি ।

নির্বাচনকে সামনে রেখে  জেলার ৬টি সংসদীয় আসনের চারটি আসনে একাধিক প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমরা  সারা দেশে এক-একটি  আসনে একাধিক প্রার্থী রেখেছি, যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন। ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন:

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু।  তিনি ছাড়াও এ আসন থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ এবং জেলা বিএনপির জ্যেষ্ট যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকেও  প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটিতে  মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এখানেও জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন কে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। এখানেও  করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুরুদয়াল সরকারী কলেজের সাবেক  ভিপি সাইফুল ইসলাম সুমন কে প্রার্থী হিসেবে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। এখানেও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষকে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ আসনে প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমানের   ছেলে মাহমুদুর রহমান উজ্জলকে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ  জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com