রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে ৪০ হাজার ১৯৯ ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার দেশের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি শুরু করেছে নির্বাচন কমিশন । ভোটের কমপক্ষে ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারি করার আইনি বাধ্যবাধকতা থাকায় ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবারের মধ্যে প্রতিটি সংসদীয় আসনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে ইসির উপসচিব আব্দুল হালিম খান বলেন, ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩০০ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে।

গত আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। বিগত দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।

নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর; ভোটকেন্দ্রের নাম ও অবস্থান; ভোটকক্ষের সংখ্যা; ভোটার এলাকা; পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com