বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাবো : শারমিন মুরশিদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
আমরা এবারও নির্বাচন পর্যবেক্ষণ করবো এবং যথারীতি নির্বাচন কমিশনে আমাদের রিপোর্টও পাঠাবো। রিপোর্ট গ্রহণ করবেন কী না, সেটি তাদের ব্যাপার। কিন্তু সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের এলাকাগুলোতে নির্বাচন কেমন হচ্ছে দেখবো। সোমবার চ্যানেল আই তৃতীয় মাত্রা অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর নির্বাহী প্রধান শারমিন মুর্শিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষণ সংস্থাগুলোর লিস্ট ঘোষণা হবার পর খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, সবচেয়ে পুরনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতী এবং ফেমার নাম নেই। বাদ পড়ার কারণ হিসেবে যা পেলাম, আমাদের আবেদন নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে দ্বিমত সৃষ্টি হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ কিন্তু নাগরিকের কাজ। নির্বাচন কমিশন আসলে কোনো পর্যবেক্ষণ সংস্থাকে বন্ধ করে দিতে পারে না।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সরকারের অর্জন আছে। সে জায়গায় বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক মহলে রয়েছে। ওটা যেমন আমাদের শান্তি দেয়, তেমনি গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলো আমাদের কষ্ট দেয়। গণতান্ত্রিক উন্নয়নে পৌঁছানোর জন্য নির্বাচন হচ্ছে একটি মাধ্যম। ঐ নির্বাচন প্রক্রিয়ায় আমরা দেখতে চেয়েছি সুব্যবস্থা। রাজনৈতিক দলগুলো না চাইলে সেই সুব্যবস্থা থাকে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com