বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

আ.লীগ ইসিকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছে : ফখরুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,নির্বাচন কমিশনকে (ইসি) সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে ।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ কলেজ মাঠে আয়োজিত জনসভায় এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। কিন্তু আমরা বলছি নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।’

জনসভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূইয়া সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, এলডিপির মহাসচিব ও কুমিল্লা-৭ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেদওয়ান আহমেদ।

এ সময় বক্তারা সবার জন্য সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা আশা করেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন কার্যকর ভূমিকা রাখবে। আর ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com