বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে।

আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৭১ মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৬৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com