কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের চার অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক সাদিক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শারজাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সারফুল ইসলাম, মিরদী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন পাকুন্দিয়া কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. সেলিম সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, বাংলাদেশ পুস্তক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি আমিনুল হক, বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাঠান, সিনিয়র শিক্ষক বিপ্লব বহন চৌধুরী, দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিনউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা পাওয়া চার শিক্ষক হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হোসেন আলী, সিনিয়র শিক্ষক মো. এমদাদুল হক, মো. শফিকুল ইসলাম এবং শরীরচর্চা শিক্ষক মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের অবদান ও শিক্ষার্থীদের গড়ে তুলতে তাঁদের নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তাঁরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।