মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান পাকুন্দিয়ায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা হোসেনপুরে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন হোসেনপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নিলুফা আক্তার রূপা বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু

হোসেনপুরে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নামে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফলপট্টি থেকে মিষ্টিপট্টি পর্যন্ত এ মিছিল বের করা হয়।

আয়োজকদের দাবি, হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এ মিছিলে যুবলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাঁদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও লাঠিসোঁটা দেখা যায়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ফলপট্টি থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিষ্টিপট্টিতে গিয়ে শেষ হয়। লাঠিসোঁটা হাতে মিছিলের এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

মিছিলে নেতৃত্বস্থানীয়দের মধ্যে ছিলেন উপজেলা যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন টুটুল। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। মিছিলে উপস্থিত ছিলেন মো. তাজ উদ্দিন তাজু। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্ণ হচ্ছে ১৭ নভেম্বর। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এসব কর্মসূচির মধ্যে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচিও রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দলটি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাও বলছে। স্থানীয় অনেকের ধারণা, হোসেনপুরের এই মিছিল ঘোষিত কর্মসূচির প্রস্তুতির অংশ হতে পারে।

স্থানীয় সূত্রের দাবি, মিছিল চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য তৎপরতার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

১৯ নভেম্বরের কর্মসূচির আগে উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com