শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকাসহ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজারের বর্মনপাড়ায় হারাধন বর্মনের টেইলার্সের দোকানের সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল ইসলামের কাছ থেকে ৪৭ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার বীরকুর্ষা গ্রামের মৃত শামস উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ৪ নভেম্বর ২০২৬।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com