বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, নগদ টাকা ও একটি স্মার্টফোনসহ মোঃ সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ঈদগাহ মাঠসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, চেকপোস্টে তল্লাশির সময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘বিশাল পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস থামানো হয়। এ সময় বাসের পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা ট্রাভেলিং ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাবনা জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com