বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মো. মুজাহিদ চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সরকারি কর্তব্য কাজে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদকে বরখাস্ত করা হয়েছে।

আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জানি না।

এ ব্যাপারে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মো. কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

ট্রাফিক বিভাগ বন্দর জোনের উপ-কমিশনার কবীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন। তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com