মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ফেনীর দাগনভূঞা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)। তাঁরা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম। তিনি জানান, র‍্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩টি গুলি, ২৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে। নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com