শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টসংলগ্ন তেঁভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং তাদের নাতনি জারামনি (৮)।

আহতরা হলেন—বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) এবং মেয়ে বর্ণা বেগম (৩০)। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা মেয়ের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। অটোরিকশাটি তেঁভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিনূর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com