শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বন্দীদের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কারাগারে সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং বন্দীদের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com