বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুল আলম।

এ সময় বক্তব্য দেন ন্যাশনাল কনসালট্যান্ট ও ইউনিডোর প্রতিনিধি শহিদুল ইসলাম, মুক্ত মঞ্চ শরীরচর্চা কেন্দ্রের সভাপতি আবু হাসান বাবুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আমিন হামিদা আক্তার, কিশোরগঞ্জ বিডিক্লিনের সমন্বয়ক ইরফান দিবসসহ অন্যরা।

বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য না ফেলা, বর্জ্য পৃথকীকরণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালি ও আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com