রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভৈরবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা বারটায় শিমুল কান্দি হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় গণসচেতনা বৃদ্ধির লক্ষে উপস্থিত লোকজনের মাঝে বিভিন্ন ধরণের ফ্যাস্টুন ও লিফলেট বিতরণ করা হয়।
শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ধীরেন মহাপাত্র, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন, শিমুল কান্দি ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল আজিজ প্রমূখ ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধে যেমন দেশের আপামর জন সাধারণ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে, তেমনি দেশ থেকে মাদক নির্মূলে ছাত্র, যুব সমাজসহ সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। এ সময় তিনি আরো বলেন মাদক সেবনে আমাদের যুব সমাজ মেধা শূন্য হয়ে পড়ছে । তাই প্রধান মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করে আগামী ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গিরা হলি আর্টিজানে হামলা চালিয়েছিল, কিন্ত তারা সফল হতে পারেনি । বর্তমান সরকার শক্ত হাতে জঙ্গি দমন করেছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিয়ে বেশি কাজ করতো । কিন্ত এখন মাদক নির্মূলে পুলিশ কে কাজ করতে হচ্ছে সবচেয়ে বেশি । তাই আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীসহ সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি ।
আলোচনাসভা শেষে ভিক্ষুক পূর্ণবাসনের আওতায় তারা মিয়া ও মিলন মিয়াকে একটি রিক্সা ও একটি গরু প্রদান করেন অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com